কিডস্ পয়েন্ট স্কুল
আগামীর জন্য সেরা প্রস্তুতি, শুরু হোক আজ থেকেই
রাজশাহীর অন্যতম সেরা বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন স্কুল। স্মার্টবোর্ড সমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, সিসি ক্যামেরা নিরাপত্তা আর অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর যত্নে আপনার সন্তানের ভিত্তি হোক মজবুত।
কিডস্ পয়েন্ট স্কুল সম্পর্কে
২০২১ সালের ১৩ই জুন বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন স্কুল হিসেবে “কিডস্ পয়েন্ট স্কুল”-এর যাত্রা শুরু। কোভিড-১৯ এর ভয়াবহতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। ঠিক এমন ক্রান্তিকালে অনলাইন কার্যক্রমের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে “কিডস্ পয়েন্ট স্কুল”-এর।
দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের আছে সুপরিকল্পিত সিলেবাস। সময়োপযোগী সর্বাধুনিক স্মার্টবোর্ড সমৃদ্ধ, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও কো-কারিকুলার সুবিধা যা স্কুলের শিক্ষার মান আরও উন্নত করেছে। আমাদের শিশুবান্ধব পরিবেশ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।
এক নজরে সুবিধাসমূহ
⭐ আমরা কেন আলাদা?
প্রতিটি শিশুর সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে আমরা যা যা করি —
- ✓শিক্ষার্থীদের ভিত্তি মজবুত করার জন্য ইংরেজি ও গণিতে বিশেষ গুরুত্ব প্রদান।
- ✓Auto SMS-এর মাধ্যমে অভিভাবককে সন্তানের অনুপস্থিতির তথ্য প্রদান।
- ✓খেলাধুলার সুবিধাসহ প্রশস্ত ক্যাম্পাস।
- ✓সুপরিকল্পিত ও সময়োপযোগী সিলেবাস।
- ✓শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সর্বাধিক গুরুত্ব প্রদান।
- ✓কো-কারিকুলার সুবিধা: আবৃত্তি, নৃত্য, কুইজ, আর্ট এন্ড ক্রাফট, খেলাধুলা প্রভৃতি।
- ✓নিয়মিত ক্লাস টেস্ট গ্রহণ।
- ✓প্রতিটি ক্লাসে নিয়মিত মনিটরিং ব্যবস্থা।
- ✓প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট রঙিন লেকচার শীট প্রদান।
- ✓স্কুলের পড়া স্কুলেই খেলার ছলে সম্পন্ন করানো হয়।
- ✓ছোট থেকেই হাতের লেখা সুন্দর করার কৌশল শেখানো হয়।
খেলা → অন্বেষণ → শেখা → বেড়ে ওঠা → উজ্জ্বল হওয়া
অধ্যক্ষের বাণী
আমাদের ক্যাম্পাসে আপনাদের সবাইকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আশা করি কিডস্ পয়েন্ট স্কুল আপনার সন্তানকে সর্বোত্তম শিক্ষা উপহার দেবে। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে প্রতিটি শিশুর সেবায় নিয়োজিত থাকতে পেরে আমি গর্বিত। আমাদের রয়েছে শিশুবান্ধব পরিবেশ এবং উষ্ণ ও আন্তরিক পরিমণ্ডল।
২০২১ সালের ১৩ই জুন প্রতিষ্ঠার পর থেকে গুণগত শিক্ষা প্রদানের মধ্য দিয়ে স্কুলটি পাঁচ বছর পূর্ণ করেছে। আজকের বিশ্বায়িত পৃথিবীতে ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিশু শিক্ষার ভূমিকা অপরিসীম। এই লক্ষ্য অর্জনে কিডস্ পয়েন্ট স্কুল সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। একাডেমিক, কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোচ্চ বিকাশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
আশা করি আমাদের সাথে আপনার পথচলা হবে আনন্দময় ও ফলপ্রসূ।
স্মার্ট ক্যাম্পাস, স্মার্ট শিক্ষা
ক্লাসরুম থেকে শিক্ষক — প্রতিটি জায়গায় আমরা আপস করি না।
শীতাতপ ও সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ক্লাসরুম
আরামদায়ক ও নিরাপদ পরিবেশে ক্লাস — প্রতিটি মুহূর্ত ক্যামেরার নজরদারিতে।
স্মার্টবোর্ড সমৃদ্ধ সকল ক্লাসরুম
ডিজিটাল কনটেন্টের মাধ্যমে সহজ, আনন্দময় ও কার্যকর পাঠদান।
প্রতি ক্লাসে সর্বোচ্চ ৩০ জন
ছোট ক্লাস সাইজ, তাই প্রতিটি শিক্ষার্থী পায় আলাদা মনোযোগ।
নিয়মিত শুদ্ধাচার ও নৈতিক শিক্ষার ক্লাস
ভালো মানুষ হয়ে ওঠার শিক্ষা — পড়াশোনার পাশাপাশি মূল্যবোধের চর্চা।
অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী
শিশু মনস্তত্ত্ব বুঝে পাঠদানে দক্ষ, যত্নশীল শিক্ষকবৃন্দ।
যে সকল কার্যক্রমের জন্য আমরা আলাদা
পাঠ্যবইয়ের বাইরেও শিশুর কথা বলা, আচরণ, মূল্যবোধ ও সৃজনশীলতা নিয়ে আমরা আলাদা করে কাজ করি।
Speech Therapy
যে বাচ্চারা দেরিতে কথা বলতে শিখেছে বা এখনও কথা বলতে শেখেনি, তাদের জন্য অন্য বাচ্চাদের মাধ্যমে বন্ধুত্ব তৈরি করে কথা বলানোর পরিবেশ তৈরি করা হয়।
Manner Therapy
অনেক বাচ্চা অনলাইনে আসক্ত হয়ে সঠিক সময়ে সঠিক আচরণ শেখে না; কখনও কখনও অন্যের উপর বিরক্ত হয়ে সমাজের চোখে অশোভনীয় আচরণ করে। এদেরকে শিক্ষক ও অন্যান্য বাচ্চাদের সাথে মিলিয়ে Manner Therapy দেওয়া হয়।
Moral Education
জাপান বাচ্চাদের Moral Education-এর মাধ্যমে পুরো দেশটাকেই Morality’র মধ্যে এনেছে, যে কারণে সভ্য ও উন্নত জাতি হিসেবে বিশ্বের দরবারে আত্মপ্রকাশ করেছে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা শুদ্ধাচার ও নৈতিক শিক্ষার আলাদা ক্লাস নিয়ে থাকি।
Co-curricular Activities
আবৃত্তি, উপস্থাপনা, আর্ট এন্ড ক্রাফটসহ বিভিন্ন কো-কারিকুলার ক্লাস করানো হয়।
Dance Therapy
আমাদের দেশের অনেক বাচ্চা খেলাধুলার অভাবে শারীরিক ও মানসিক জটিলতায় ভোগে। নৃত্য ক্লাসের মাধ্যমে তাদেরকে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করা হয়, যাতে তারা শারীরিক ও মানসিক হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে পারে।
Art and Craft Therapy
অমনোযোগী বাচ্চাকে শিটের মাধ্যমে রঙের ফাঁদে ফেলে ধৈর্যশীল করা হয়। সেই সাথে সুন্দর হাতের লেখার প্র্যাকটিস করানো হয় এবং আকর্ষণীয় কিছু ক্রাফট তৈরি শেখানো হয়।
আমাদের প্রোগ্রামসমূহ
প্লে গ্রুপ থেকে ক্লাস নাইন পর্যন্ত — প্রতিটি ধাপে বয়সোপযোগী পাঠ্যক্রম।
| ধাপ | শ্রেণি | বয়স |
|---|---|---|
| প্রি স্কুল | প্রি প্লে (Pre Play) | ৩+ বছর |
| প্লে গ্রুপ (Play Group) | ৪+ বছর | |
| নার্সারি (Nursery) | ৫+ বছর | |
| প্রাইমারি | ক্লাস ওয়ান | ৬+ বছর |
| ক্লাস টু | ৭+ বছর | |
| ক্লাস থ্রি | ৮+ বছর | |
| ক্লাস ফোর | ৯+ বছর | |
| ক্লাস ফাইভ | ১০+ বছর | |
| সেকেন্ডারি | ক্লাস সিক্স | ১১+ বছর |
| ক্লাস সেভেন | ১২+ বছর | |
| ক্লাস এইট | ১৩+ বছর | |
| ক্লাস নাইন | ১৪+ বছর |
ভর্তি চলছে...
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের যাত্রা শুরু হোক কিডস্ পয়েন্ট স্কুল থেকে। আসন সীমিত — প্রতি ক্লাসে মাত্র ৩০ জন শিক্ষার্থী নেওয়া হয়।
📄 ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- ✓শিক্ষার্থীর ৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)।
- ✓বাবা ও মায়ের ২ কপি করে পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
- ✓শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ড / ডি.পি.টি পোলিও সংক্রান্ত কার্ডের ফটোকপি।
- ✓বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
উল্লিখিত সকল কাগজপত্র ভর্তি ফরমের সাথে সংযুক্ত করতে হবে।
ফরমটি পূরণ করুন — আমাদের টিম আপনাকে কল করে বাকি ধাপগুলো বুঝিয়ে দেবে। এই ধাপে কোনো পেমেন্ট নেই।
অনলাইনে আবেদন করুন ফোনে যোগাযোগ করুনসচরাচর জিজ্ঞাসা
স্কুলে কোন মাধ্যমে পড়ানো হয়?
কিডস্ পয়েন্ট স্কুলে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন — দুটি সুবিধাই রয়েছে।
কোন কোন শ্রেণিতে ভর্তি নেওয়া হয়?
প্রি প্লে থেকে ক্লাস নাইন পর্যন্ত সকল শ্রেণিতে ভর্তি নেওয়া হয়।
প্রতি ক্লাসে কতজন শিক্ষার্থী থাকে?
প্রতিটি ক্লাসে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী নেওয়া হয়, যাতে প্রত্যেকে আলাদা মনোযোগ পায়।
সন্তানের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হয়?
সকল ক্লাসরুম ও ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায়। এছাড়া Auto SMS-এর মাধ্যমে অভিভাবককে অনুপস্থিতির তথ্য জানানো হয়।
বাসায় কি আলাদা করে পড়াতে হয়?
স্কুলের পড়া স্কুলেই খেলার ছলে সম্পন্ন করানো হয়, ফলে বাসায় বাড়তি চাপ অনেকটাই কমে যায়।
ভর্তির সময় কী কী কাগজপত্র লাগে?
শিক্ষার্থীর ৪ কপি ছবি, বাবা-মায়ের ২ কপি করে ছবি, জন্ম নিবন্ধন/পোলিও কার্ডের ফটোকপি এবং বাবা-মায়ের এনআইডির ফটোকপি।
মাসিক বেতন ও ভর্তি ফি কত?
শ্রেণিভেদে ফি আলাদা। সঠিক তালিকার জন্য নিচের ফরমটি পূরণ করুন অথবা সরাসরি স্কুল অফিসে যোগাযোগ করুন — আমাদের টিম আপনাকে জানিয়ে দেবে।
স্কুলের সময়সূচি কী?
শ্রেণি ও শিফট অনুযায়ী সময়সূচি নির্ধারিত হয়। আপনার সন্তানের শ্রেণির সময়সূচি জানতে স্কুল অফিসে যোগাযোগ করুন।
স্মার্টভাবে শেখো। স্মার্টভাবে বেড়ে ওঠো। উজ্জ্বল হও।
আপনার সন্তানকে দিন পড়া, লেখা ও আত্মবিশ্বাস
ফর্মটি পূরণ করুন, আমাদের টিম আপনাকে কল করবে।
- ✓লেভেল বাছাইয়ের আগে ফ্রি অ্যাসেসমেন্ট
- ✓দক্ষ শিক্ষকের সাথে ফ্রি ডেমো ক্লাস
- ✓ফ্রি রেজিস্ট্রেশন — কোনো অগ্রিম চার্জ নেই
- ✓রাজশাহীতে অফলাইন অথবা যেকোনো জায়গা থেকে অনলাইন
ফ্রি রেজিস্ট্রেশন
এক মিনিটেরও কম সময় লাগবে। এই ধাপে কোনো পেমেন্ট নেই।
আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার সেরা সময় — এখনই
আসন সীমিত। আজই যোগাযোগ করুন অথবা সরাসরি ক্যাম্পাস ভিজিট করে দেখে যান।












